খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়িতে বসিয়ে রেখেই খালেদা জিয়াকে টিকা দেওয়া হয়। ১৯ জুলাই, ঢাকা
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চেয়ারপারসনের অবস্থা এখন স্থিতিশীল আছে, অবনতি ঘটেনি। খুব খারাপ কিছু হয়নি।

আজ শনিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এ তথ্য জানান।

আরও পড়ুন

খালেদা জিয়া গত ১৯ জুলাই শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে প্রথম ডোজ টিকা নেন। ১৯ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার নির্ধারিত দিন।

খালেদা জিয়া এখন তাঁর গুলশানের ভাড়া বাসায় আছেন। ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন। এর আগে গত ১০ এপ্রিল খালেদা জিয়া বাসায় করোনায় আক্রান্ত হন। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসাতেই তাঁর চিকিৎসা চলে। পরে অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।