প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারণে দেশ থেকে জঙ্গি দমন করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, গুপ্তহত্যা দমনের প্রশ্নে সরকারকে গালি দিয়ে লাভ নেই। খালেদা জিয়া জামায়াত আর জঙ্গিসঙ্গ ত্যাগ করলে সরকার খুব দ্রুত জঙ্গি দমন করতে সফল হবে।
গতকাল শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউসে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জঙ্গি দমন নিয়ে এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, খালেদা জিয়ার ছাতার তলেই জঙ্গি উৎপাদন ও পুনরুৎপাদন হয়ে চলেছে। তাঁর রহস্যজনক ভূমিকা বাংলাদেশে জঙ্গি দমনে বড় বাধা।
পরে মন্ত্রী পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামানসহ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জঙ্গি দমন বিষয়ে মতবিনিময় করেন।