খালেদা জিয়ার গাড়ির চাকা নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার নয়াপাড়া এলাকায় খালেদা জিয়াকে বহনকারী গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। ছবি: প্রথম আলো
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার নয়াপাড়া এলাকায় খালেদা জিয়াকে বহনকারী গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। ছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পৌঁছান। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পদুয়া ইউনিয়নের নয়া পাড়া এলাকায় তাঁকে বহনকারী গাড়ির চাকা হঠাৎ নষ্ট হয়ে যায়।

চাকা পরিবর্তনের জন্য খালেদা জিয়ার গাড়ির বহর প্রায় ২০ মিনিট অপেক্ষা করে। চাকা পরিবর্তন শেষে কক্সবাজারের উদ্দেশে তাঁর গাড়িবহর রওনা দেয়।

নেত্রীর আগমন উপলক্ষে লোহাগাড়ায় বিএনপির দুই পক্ষ পৃথকভাবে রাস্তায় দাঁড়িয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা, ছলিম উদ্দিন চৌধুরী ও উপজেলা ছাত্রদলের সভাপতি ফৌজুল কবিরের নেতৃত্বে নেতা-কর্মীরা পুরান বিওসি এলাকায় অবস্থান নেন। অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি আসহাবউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা বটতলী স্টেশনে জমায়েত হন।