খালেদা জিয়ার জন্য নির্বাচন বসে থাকবে না: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদের খুব কাছাকাছি গিয়েও শশীকলাকে জেলে যেতে হয়েছে। তাঁর জন্য ভারতের নির্বাচন বসে থাকবে না। খালেদা জিয়ার জন্যও বাংলাদেশের নির্বাচন ও সংবিধান বসে থাকবে না। গতকাল বৃহস্পতিবার বিমানবন্দর সড়কের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে পাঠানো হলে’ বিএনপি নির্বাচনে যাবে না—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সময় ও স্রোত যেমন কারও জন্য অপেক্ষা করে না, তেমনি বাংলাদেশের সংবিধান ও নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না।