প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারিক আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল রোববার খালেদা জিয়ার আবেদন খারিজ করে আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন রাগীব রউফ চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
আদেশের পর খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, এই আদেশের ফলে বিচারিক আদালতে মামলার কার্যক্রম চালিয়ে নিতে কোনো আইনি বাধা থাকল না। ১৯ মে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।