খালেদা জিয়ার পরোয়ানা, ২০ দলের জরুরি সভা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়ার ফাইল ছবি
খালেদা জিয়ার ফাইল ছবি

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের জরুরি সভা ডাকা হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ সভার কথা জানান।
বিএনপির সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার নির্দেশনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ দলের সভা ডেকেছেন। সভায় কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় আজ সোমবার জোটনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জোটের সভা থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কর্মসূচির সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল আজ বিকেলে রাজধানীর শাজাহানপুরে বিক্ষোভ মিছিল করেছে। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আগামীকাল মঙ্গলবার সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে পৃথক বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে ছাত্রদল আজ মঙ্গলবার ও কাল বুধবার জেলা, উপজেলা, পৌরসভা এবং বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে।
আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ সোমবার সংগঠন তিনটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা পৃথক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

আরও পড়ুন :