খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জন্মদিনের কেক কাটায় তাঁর বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে দিদারুল আলম চৌধুরী বলেন, ‘প্রয়োজনীয় সব কাগজপত্র জোগাড় করে আগামী সপ্তাহে সংশ্লিষ্ট আদালতে মামলা করা হবে।’ তিনি বলেন, ‘পাসপোর্টে খালেদা জিয়ার জন্মদিন উল্লেখ করা হয়েছে ১৯৪৬ সালের ৫ আগস্ট। মাধ্যমিক পরীক্ষায় তাঁর জন্মদিন ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর উল্লেখ রয়েছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।