খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চৌদ্দগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় গাড়ি পোড়ানোর মামলা হয়েছে। গত রোববার রাতে ওই থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে মামলা করেন। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, রোববার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার হায়দারপুল এলাকায় পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। ওই ঘটনায় দুপুরে ওমর ফারুক মিয়াজী নামের এক শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তি অনুযায়ীই খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। এ ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।