খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝটিকা মিছিলে রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত।

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আজ সোমবার সকালে মিছিল করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ফটক থেকে মিছিলটি শুরু হয়ে চানখাঁরপুল মোড়ের কাছে গিয়ে শেষ হয়। বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিছিল শুরু হওয়ার আগে উপস্থিত নেতা-কর্মীদের সামনে পথসভায় রুহুল কবির রিজভী বক্তব্য দেন। মিছিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে নেতা-কর্মীরা স্লোগান দেন।