খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বুধবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল সাড়ে চারটায় গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
বিএনপির চেয়ারপারসরে মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার প্রথম আলোকে সংবাদ সম্মেলনের কথা নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলনের নীতিগত সিদ্ধান্ত আছে। খালেদা জিয়া এ বিষয়ে কথা বলতে পারেন।