খালেদা জিয়ার সংবাদ সম্মেলন শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৮ নভেম্বর শুক্রবার সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরবেন। চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, শুক্রবার বিকেল চারটায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া তাঁর প্রস্তাবনায় নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবেন।