খালেদা জিয়ার সঙ্গে গিবসনের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। গতকাল রোববার সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার বাসায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন গিবসন।
বিএনপির সূত্র বলেছে, এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।