খালেদা জিয়ার সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) একটি প্রতিনিধিদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এই দলটি আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছিল।
আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সিপিসির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ঝেং জিয়াওসংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলটি গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।