খালেদা জিয়ার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে গতকাল রোববার সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মাফতুগলু।
বিকেল পাঁচটার দিকে খালেদা জিয়ার কার্যালয়ে যান তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মাফতুগলু। তাঁদের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। তবে বৈঠকে আলোচনার বিষয় নিয়ে তুরস্ক বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
গত ৩ জানুয়ারি থেকে গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। সেখানে গত ১১ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে দেখা করেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। এরপর দ্বিতীয় কোনো কূটনীতিক গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন।