খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলেন বিএনপির তিন নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গেছেন বিএনপির তিন নেতা। এই তিন নেতা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।
আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে যাঁরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যান। এর আগে আরও দুই দিন খালেদার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই তিন নেতা। তবে সে সময় তাঁদের দেখা করতে দেওয়া হয়নি।