খালেদা জিয়ার সঙ্গে মহিলা দলের নেতাদের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটির নেতারা।
গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান। এ সময় তাঁরা খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
গত ২৭ সেপ্টেম্বর মহিলা দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর গতকাল নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন।