খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চীনের প্রতিনিধিদলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) একটি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল শনিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সিপিসির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ঝেং জিয়াওসংয়ের নেতৃত্বে এই দলটি সকালে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে যোগ দিয়েছিল। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সিপিসির প্রতিনিধিদলটি গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে যায়। তারা ৫০ মিনিট কথা বলেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও চীনা কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা হয় বলে নেতারা জানান।