খালেদা জিয়ার সঙ্গে সৌদি প্রিন্সের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত সৌদি প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ আল সউদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাত পৌনে আটটা থেকে তাঁরা প্রায় ৪০ মিনিট কথা বলেন।

সৌদি প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন প্রিন্স বাতের বিন আবদুল্লাহ আল সউদ ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের
চেয়ারম্যান আহমেদ মোহাম্মদ আলী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান, মীর মো. নাছির উদ্দিন, সাবিহ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।