ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম
খালেদা জিয়ার সাজা হলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা হলে আগামী জাতীয় নির্বাচনে তাঁর অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই।
গতকাল রোববার সকালে মাদারীপুরের মাদ্রা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাহাউদ্দিন নাছিম আরও বলেন, রাষ্ট্রের সম্পদ ও এতিমদের সম্পদ যারা আত্মসাৎ করে, তাদের বিচার হলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এ বিষয়ে সময়মতো আদালতই সিদ্ধান্ত দেবেন। তারপরও বিএনপি নির্বাচনে এলে স্বাগত জানানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব সাইফুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাংগঠনিক সম্পাদক দুলাল চৌধুরী প্রমুখ।