খালেদা দেশে ফেরায় মানুষ শঙ্কিত: হাছান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার নিরাপত্তা চাওয়ার বিষয়টি হাস্যকর। বরং তিনি দেশে ফেরায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক এসব কথা বলেন।
হাছান মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে যুদ্ধাপরাধীদের সহযোগী আখ্যা দিয়ে বলেন, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টির মতো কিছু সংগঠন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দিয়েছে। এসব সংগঠনকে যুদ্ধাপরাধীদের সহযোগী বললেও ভুল হবে না।