খালেদা হত্যার মিশনে ছিলেন, আছেন: হাছান মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় হত্যার মিশনে ছিলেন, এখন ক্ষমতার বাইরে থেকেও হত্যার মিশনেই রয়েছেন।
‘সরকার হত্যার মিশনে আছে’—এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ এ কথা বলেন। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের এই নেতা।
সেখানে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। ক্ষমতা নিষ্কণ্টক করতে সেনাবাহিনীর হাজার হাজার জোয়ানকে হত্যা করেন জিয়া। আর খালেদা জিয়া ১৯৯১ ও ২০০১ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের ২২ হাজার নেতা-কর্মী ও সমর্থককে হত্যা করেন।