আ.লীগ ভয় পায় না: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা নিয়ে আওয়ামী লীগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কোনো চাপ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএনপির কোনো হুমকি-ধামকিতে আওয়ামী লীগ ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নাসিম এ কথা বলেন।
নাসিম জানান, খালেদা জিয়াকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো চাপ নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাসময়ে ব্যবস্থা নেবে। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও গ্রেপ্তার না হওয়া কার ব্যর্থতা এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, এটা কারও ব্যর্থতা নয়। তিনি বলেন, ভয়কে জয় করেই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাবে।

অজ্ঞাত স্থান থেকে বিএনপির বিবৃতি পাঠানোর বিষয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, ‘আগে হাওয়া ভবন থেকে সব কিছু করা হতো, এখন হাওয়ায় বিবৃতি দেওয়া হচ্ছে।’ বিবৃতিতে বিভিন্ন হুমকি সম্পর্কে তিনি আরও বলেন, ‘কাপুরষদের আস্ফালনের কোনো উত্তর দেব না।’