খালেদাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ১৪ দল।
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে এই আহ্বান জানান ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানের হস্তক্ষেপ এবং শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদে আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল চারটায় রাজধানীতে মানববন্ধন করবে ১৪ দল।