খালেদাকে নিরাপত্তা দিতে পুলিশকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশকে চিঠি দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। আজ শনিবার দলের সহদপ্তর সম্পাদক আসাদুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

খালেদা জিয়া আজ বিকেলে লন্ডন থেকে দেশে ফিরছেন। তাঁর নিরাপত্তা নিয়ে দলের আশঙ্কা রয়েছে। এ কারণে দুপুরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার, উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার এবং বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

দুই মাস ছয় দিন পর যুক্তরাজ্য থেকে আজ দেশে পৌঁছাবেন খালেদা জিয়া। তাঁকে বহন করা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি বিকেল পাঁচটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। চোখের ও হাঁটুর চিকিৎসার জন্য তিনি গত ১৫ সেপ্টেম্বর ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন।