খালেদাকে যুক্তফ্রন্ট গঠনের পরামর্শ জাফরুল্লাহর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানীর মতো সম্মিলিত বিরোধী দল বা যুক্তফ্রন্ট গঠন করতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। এ জন্য বড় দলের অহমিকা ত্যাগ করে ছোট দলগুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার মাওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বাংলাদেশ শিশুকল্যাণ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, দুপুর বেলাও বিএনপি মনে করছে রাত শেষ হয়নি। আর সেই কারণেই তারা জনগণের কাছে যেতে পারছে না। তারা আকাঙ্ক্ষিত কর্মসূচিও গ্রহণ করতে পারছে না।