প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে এই সতর্কচিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসনের নির্বাচনী প্রচার কাজে কোনো বাধা নেই। তবে প্রচার চালানোর সময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তাই এই বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।