খালেদাকে স্মৃতিসৌধে যেতে বারণ করেছেন হাছান মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধে না যেতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় হাছান মাহমুদ এই আহ্বান জানান।