খালেদার কার্যালয় ঘেরাও মুক্তিযোদ্ধার সন্তানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠনের ঢাকা মহানগর কমিটির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংগঠনটির ৩০-৪০ জন নেতা-কর্মী গুলশান কার্যালয়ের সামনে যান। তাঁরা রাস্তায় দাঁড়িয়ে হরতাল, অবরোধ ও নাশকতার প্রতিবাদ জানান।

সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির বলেন, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের উদ্দেশে তিনি বলেন, তারা রাজনীতির নামে জনগণের সঙ্গে প্রহসন করছে। তিনি দ্রুত হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি জানান।

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের আধা কিলোমিটার দূরে গুলশান ২ নম্বর মোড়ে সমাবেশ করে স্বেচ্ছাসেবক লীগ।