খালেদার কার্যালয়ে বিশিষ্ট নাগরিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিশিষ্ট নাগরিকেরা। ছবি: বিএনপি কার্যালয়ের সেৌজনে
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিশিষ্ট নাগরিকেরা। ছবি: বিএনপি কার্যালয়ের সেৌজনে

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদসহ দেশের বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁরা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

এমাজউদ্দীন আহমদ ছাড়াও বিশিষ্ট নাগরিকদের এই প্রতিনিধি দলে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, জ্যেষ্ঠ সাংবাদিক মাহফুজ উল্লাহ, অধ্যাপিকা তাহমিনা আক্তার, বোরহান উদ্দিন, মামুন হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি আবদুল হাই শিকদার প্রমুখ।