খালেদার কার্যালয়ে রেস্তোরাঁর খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রেস্তোরাঁ থেকে খাবারের প্যাকেট ও বোতলজাত পানি নেওয়া হয়েছে। আজ শনিবার রাত আটটার দিকে কয়েকজন শিক্ষাবিদ ও সাংবাদিক নেতা কার্যালয়ে ঢোকার পর এসব খাবার ও পানি নিয়ে লোকজনকে সেখানে যেতে দেখা যায়।

রাত পৌনে আটটার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। এরপর রাত আটটার দিকে সেখানে যান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী। এই দুজন বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশের পরই স্টার কাবাব রেস্তোরাঁর প্রায় ৫০টি খাবারের প্যাকেট ও বোতলজাত পানি কার্যালয়ের ভেতর নেওয়া হয়।
এর আগে গুলশান কার্যালয় থেকে বের হওয়ার সময় ছয়জন নারী আইনজীবীকে আটক করে পুলিশ। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের আটক করা হয়। আটক আইনজীবীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।