খালেদার কার্যালয়ে খাবার দিতে গিয়ে ছয় কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে গতকাল বৃহস্পতিবার সাবেক দুই নারী সাংসদ ও চার নারী কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে কার্যালয়ের ভেতরে যেতে চেয়েছিলেন।
বেলা পৌনে দুইটার দিকে এই ছয় নারীকে আটক করা হয়। গুলশান থানার এসআই আফরোজ আটকের তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, আটক ছয়জনের মধ্যে সাবেক দুই নারী সাংসদ হলেন শায়লা আকতার ও নার্গিস আলী। অন্য চারজন হলেন শিরিন আকতার, ঝর্না খান, নিলুফার নাসরিন ও শামীমা সুলতানা।
এর আগে ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে সেখানে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। অবশ্য এক ঘণ্টা পর পুলিশ তাঁকে ছেড়ে দেয়। বেবী নাজনীন বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সঙ্গে জড়িত।