খালেদার গাড়িবহরে শত শত নেতা-কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজারের বিশেষ আদালতে যাওয়ার পথে তাঁর গাড়িবহরের সঙ্গে যোগ দিয়েছেন শত শত নেতা-কর্মী। খালেদা জিয়ার গাড়িবহর রাজধানীর মগবাজার পার হওয়ার সময় হঠাৎ করে শত শত নেতা-কর্মী যোগ দেন। কয়েক জায়গায় পুলিশ ও সরকারদলীয়রা বাধা দিলেও এখনো শত শত নেতা–কর্মী গাড়িবহরের সঙ্গেই আছেন।

খালেদার গাড়িবহর এখন হাইকোর্টের সামনে থেকে বকশীবাজারের দিকে যাচ্ছে।

গাড়িবহরটি রমনা থানা এলাকায় যাওয়ার সময় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া সরকার সমর্থকেরা দূর থেকে ইটপাটকেল নিক্ষেপ করেন। বহরটি মিন্টো রোডের মুখে যাওয়ার পথে পুলিশ সেখানে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। তখন বহরটির সঙ্গে থাকা বেশ কিছু নেতা-কর্মী বিচ্ছিন্ন হয়ে যান। এরপরও খালেদা জিয়ার গাড়ির সঙ্গে বেশ কিছু নেতা-কর্মী থেকে যান।

মিন্টু রোডে খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে বিএনপির নেতা-কর্মীরা। ছবি: জাহিদুল করিম
মিন্টু রোডে খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে বিএনপির নেতা-কর্মীরা। ছবি: জাহিদুল করিম