খালেদার গুলশান কার্যালয়ের সামনে এক ডজন ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনের সড়কে ইট ও বালুভর্তি প্রায় এক ডজন ট্রাক রাখা হয়েছে। সেখানে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যা।
গতকাল রোববার রাত ১২টার দিকে গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কে ইট ও বালুভর্তি চারটি ট্রাক এনে রাখা হয়। আজ সোমবার সকাল সাতটানাগাদ ওই সড়কের দুই দিকে আড়াআড়িভাবে প্রায় এক ডজন ট্রাক দেখা যায়। সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
গুলশান কার্যালয়ে কার্যত ‘অবরুদ্ধ’ খালেদা
গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে গত শনিবার থেকে কার্যত অবরুদ্ধ খালেদা জিয়া। আজও তিনি সেখানে অবস্থান করছেন। তাঁর কার্যালয় ও এর আশপাশে রয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
বিএনপি সমাবেশে অনড়, আ. লীগের না
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, তাদের কাছে তথ্য ছিল, খালেদা জিয়া ৫ জানুয়ারির সমাবেশ সামনে রেখে আগে থেকেই নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিতে পারেন। এ কারণে তাঁকে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আপাতত তাঁকে তাঁর কার্যালয় এবং বাসার বাইরে কোথাও যেতে দেওয়ার সম্ভাবনা কম বলে ওই সূত্র জানিয়েছে।

আগের খবর: খালেদা চাওয়াতেই বাড়তি নিরাপত্তা: শেখ হাসিনা