খালেদার প্রতি ষড়যন্ত্রের ইঙ্গিত 'অসৎ দুরভিসন্ধি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আশঙ্কা করছে, সরকারের বিভিন্ন মহল বারবার খালেদা জিয়াকে ইঙ্গিত করে ‘বিদেশে বসে ষড়যন্ত্রের’ যে অভিযোগ করছে, তাতে দুই বিদেশি নাগরিক খুনের সঙ্গে বিরোধী দলকে জড়ানোর ‘অসৎ দুরভিসন্ধি’ থাকতে পারে।
গতকাল শনিবার বিকেলে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এক বিবৃতিতে এ আশঙ্কা প্রকাশ করেন।
বিএনপির মুখপাত্র বলেন, ‘সাবেক ছাত্রদল নেতা রাশেদ-উন-নবীকে (বিপ্লব) গ্রেপ্তারের মধ্য দিয়েই আমরা আশঙ্কা করেছিলাম তাঁর ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানকেও হয়রানি করা হতে পারে। আমরা দুই বিদেশির মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসছি। কিন্তু প্রকৃত দোষীদের আইনের আওতায় না এনে যদি কোনো “কল্পকাহিনি” প্রচার করে রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত করার কৌশল হিসেবে বিদেশি খুনে কোনো কানেকশনের আজগুবি তথ্য দেওয়া হয়, তা হবে দুঃখজনক। এবং সত্যকে ধামাচাপা দেওয়ার শামিল। এরই আভাস হিসেবে আমরা দু-একটি পত্রপত্রিকায় কিছু রূপকথা-জাতীয় প্রতিবেদনও লক্ষ করছি।’