খালেদার বাসায় ফেরাকে স্বাগত যুক্তরাজ্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল বিকেলে তাঁর গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন l ছবি: প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল বিকেলে তাঁর গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন l ছবি: প্রথম আলো

‘অস্থিরতা কমাতে’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় ফিরে যাওয়াকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন। গতকাল যুক্তরাজ্য হাইকমিশনের বিবৃতিতে এ কথা জানানো হয়।
তিন মাস কার্যালয়ে অবস্থানের পর গত রোববার বাসায় ফেরেন খালেদা জিয়া। গতকাল বুধবার বিকেলে তাঁর গুলশানের বাসায় যান গিবসন। তাঁরা প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।
বিবৃতিতে জানানো হয়, সাক্ষাৎকালে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতি বিএনপির সমর্থন দেওয়া এবং এর মাধ্যমে প্রার্থী বাছাইয়ে ভোটারদের প্রকৃত গণতান্ত্রিক সুযোগ করে দেওয়াকে স্বাগত জানান গিবসন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী প্রচার হবে সহিংসতামুক্ত। পরিপূর্ণভাবে আইন ও বিধিবিধান প্রয়োগের দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন যথাযথ ভূমিকা রাখবে।