খালেদার বিরুদ্ধে অভিযোগপত্রের প্রতিবাদে যুবদলের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার একটি গাড়ি পোড়ানো মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করে অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে যুবদল।

আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি অনুযায়ী কাল ৮ মার্চ উপজেলা ও থানায়, ৯ মার্চ বৃহস্পতিবার জেলা শহরে এবং ১১ মার্চ শনিবার মহানগরে বিক্ষোভ করবে সংগঠনটি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সংগঠনের সব ইউনিটকে যথাযথ ভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন।