খালেদার বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল ও ছাত্রদল। আজ বৃহস্পতিবার আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি তাদের কর্মসূচির কথা জানিয়েছে।
যুবদল জানিয়েছে, কাল শুক্রবার সারা দেশে মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল।
ছাত্রদল জানায়, আগামী শনিবার ছাত্রদল দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের ঘটনায় করা নালিশি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।