খালেদার বিরুদ্ধে মামলা করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির প্রমাণ দিতে পারলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করব। খালেদা জিয়াকে তথ্যপ্রমাণ দিয়ে দুর্নীতির কথা প্রমাণ করতে হবে। একটি মহল চায় না পদ্মা সেতু হোক। তারা ওই সেতুর কাজ বন্ধের জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করছে। কিন্তু সরকার নিজস্ব অর্থায়নে সেতুর কাজ করবে।
গতকাল সোমবার বেলা ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কাজ পরিদর্শন করতে এসে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন।