খালেদার বিরুদ্ধে মামলার প্রতিবাদে কাল যুবদলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়ার প্রতিবাদে কাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। আজ সোমবার দুপুরে দলের এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর প্রতিবাদে কাল সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় যুবদল।
শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা নালিশি মামলা আমলে নিয়ে সমন জারি করেন আদালত। তাঁকে আগামী ৩ মার্চ সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার বশে এই মামলা করা হয়েছে। এটা পরিহাস ছাড়া কিছু নয়।