খালেদার শুভেচ্ছাবিনিময় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছাবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদের দিন দুপুর পৌনে ১২টা থেকে তিনি শুভেচ্ছাবিনিময় শুরু করবেন।
প্রতিবারের মতো ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, দেশের বিশিষ্ট ব্যক্তি ও নাগরিকদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত কূটনীতিক, এর পর থেকে একটা পর্যন্ত বিশিষ্টজন এবং তারপর সর্বস্তরের নাগরিকের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করার কথা রয়েছে খালেদা জিয়ার। এরপর তিনি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।
প্রথম আলোর আজ সোমবারের ছাপা সংস্করণে ভুলবশত খালেদা জিয়া লেডিস ক্লাবে শুভেচ্ছাবিনিময় করবেন বলে লেখা হয়েছে।