খালেদার সঙ্গে অ্যালিসন ব্লেকের সৌজন্য সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেক। আজ বুধবার বিকেলে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে গিয়ে তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁদের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়।
বিএনপির চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাবিহ উদ্দিন সাংবাদিকদের বলেন, এটি ছিল বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ। এর বাইরে বৈঠকের বিষয়ে তিনি কিছু জানাতে রাজি হননি।
রবার্ট গিবসনের পর গত ১৩ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে যোগ দেন অ্যালিসন ব্লেক। বাংলাদেশে আসার পর আজই ছিল খালেদা জিয়ার সঙ্গে তাঁর প্রথম বৈঠক।