খালেদার সঙ্গে চীনের সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত চীনের পররাষ্ট্রবিষয়ক সহকারী মন্ত্রী কং জুয়ানইউ। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ সাক্ষাৎ হয়। তাঁরা প্রায় এক ঘণ্টা কথা বলেন।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে চীনা পররাষ্ট্রবিষয়ক সহকারী মন্ত্রী কং জুয়ানইউর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ সে দেশের নয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। তবে সাক্ষাতে কী কথাবার্তা হয়েছে, তা দুই পক্ষের কেউই গণমাধ্যমকে কিছু বলেননি।