খালেদার সঙ্গে দেখা করবেন ১০ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি।
প্রথম আলো ফাইল ছবি।

কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জন জ্যেষ্ঠ নেতা। আগামীকাল বুধবার বেলা তিনটায় নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে তাঁদের দেখা করার কথা।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার মঙ্গলবার রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাতের অনুমতি পাওয়া অন্য নেতারা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

দলের একজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, এর আগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিবের কাছে আবেদন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিএনপির ১০ জনকে অনুমতি দেওয়া হয়।