খালেদার সঙ্গে দেখা করলেন সালাহ উদ্দিনের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। ছবি: চেয়ারপারসনের কার্যালয়।
সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। ছবি: চেয়ারপারসনের কার্যালয়।

‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদসহ পরিবারের সদস্যরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। আজ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে তাঁরা চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান। সেখানে তাঁরা প্রায় রাত নয়টা পর্যন্ত ছিলেন।

হাসিনা আহমেদের সঙ্গে ছিলেন এই দম্পতির ছেলে ও মেয়ে। কার্যালয় থেকে বের হয়ে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়া আমার বাচ্চাদের সান্ত্বনা দেন। খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেছেন, যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিন আহমদকে তুলে নিয়ে গেছেন, সেহেতু তাঁরা যেন আদালতের বা পরিবারের কাছে তাঁকে ফিরিয়ে দেন।’