খালেদার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ পাকিস্তানের হাইকমিশনারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল রোববার বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদী হাশমী।
গতকাল রাত সাড়ে আটটার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যান পাকিস্তানের হাইকমিশনার। তিনি প্রায় পৌনে এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁর উপদেষ্টা সাবিহ উদ্দিন, রিয়াজ রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।