খালেদার সঙ্গে বৈঠক করলেন আব্বাস-সোহেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্য। আজ রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, কমিটির সদস্য আব্দুল আউয়াল মিন্টু, সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আব্দুল আউয়াল মিন্টু প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগর কমিটির কয়েকজন নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন। মহানগর কমিটি গঠনের অগ্রগতি নিয়ে চেয়ারপারসনের সঙ্গে তারা আলোচনা করেছেন।
সংকটকালে বুদ্ধি না দেওয়ায় নেতাদের প্রতি ক্ষুব্ধ খালেদা