খালেদার সঙ্গে সংলাপ হতে পারে না: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, যাঁরা সংলাপের কথা বলছেন, তাঁরা দানবের পক্ষ নিয়ে সন্ত্রাসীদের রক্ষা করতে চাইছেন। খালেদা জিয়া এখন দানবের পর্যায়ে চলে গেছেন। তাঁর সঙ্গে সংলাপ হতে পারে না।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের সঙ্গে পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতাদের এক মতবিনিময় সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। ২০ ফেব্রুয়ারি ‘শান্তির পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে’ দেশজুড়ে ১৪ দলের গণমিছিল কর্মসূচি সফল করতে এ সভার আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নূহ-উল-আলম লেনিন, সাহারা খাতুন, ইউসুফ হোসেন হুমায়ুন, দীপু মনি, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, শরীফ নুরুল আম্বিয়া, দিলীপ বড়ুয়া ও ইকবাল সোবহান চৌধুরী।