খালেদার সঙ্গে সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর গুলশানের কার্যালয়ে দেখা করেছেন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ন্যাথানিয়েল এরিস্কিন স্মিথ। তিনি কানাডা পার্লামেন্টের সরকারি দলের সদস্য। কাল শনিবার থেকে শুরু হওয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে ন্যাথানিয়েল এরিস্কিন স্মিথের নেতৃত্বে কানাডীয় সংসদীয় দল ঢাকায় আসে। সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। তবে সাক্ষাতে আলোচনার বিষয় নিয়ে কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।