খালেদার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার সুজা আলম।
আজ রোববার রাত আটটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন সুজা আলম। এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁর উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।