খুলনা জেলা ছাত্রলীগের ৫টি ইউনিটের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা ছাত্রলীগের পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে তিনটি কলেজ, একটি পৌরসভা ও একটি উপজেলা কমিটি। গত ৩০ মে ও ১ জুন কমিটিগুলো গঠন করা হয়।

জেলা ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। তথ্যানুযায়ী, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজ, শাহপুর মধুগ্রাম ডিগ্রি কলেজ ও কয়রা উপজেলার খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ডুমুরিয়া উপজেলা ও পাইকগাছা পৌরসভারও আংশিক কমিটি গঠন করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান যৌথ স্বাক্ষরে আগামী এক বছরের জন্য ওই কমিটির অনুমোদন দেন। আরাফাত হোসেন বলেন, গত বৃহস্পতিবার মো. ইমরান হোসেনকে সভাপতি ও সোহাগ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে চার সদস্যবিশিষ্ট চুকনগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির অন্য ব্যক্তিরা হলেন সহসভাপতি জুবায়ের আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ কাজল।

একই দিন মাসুদ পারভেজকে সভাপতি ও রায়হান পারভেজকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যবিশিষ্ট পাইকগাছা পৌরসভা শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির অন্য ব্যক্তিরা হলেন সহসভাপতি রিভু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব দেবনাথ, মো. রাফেজ উদ্দিন ও সৌরভ গাইন।

গত মঙ্গলবার শেখ মো. রাব্বী হাসানকে সভাপতি ও মো. সুমন গাজীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের শাহপুর মধুগ্রাম ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই দিন ফরহাদ উদ্দিনকে সভাপতি ও জি এম গোলাম কিবরিয়াকে সাধারণ সম্পাদক এবং গাজী মেজবাহ হোসেনকে সহসভাপতি করে তিন সদস্যের খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।